বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
গতকাল বোরবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন ইউএনও মহোদয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অভ্যর্থনা অনুষ্ঠানে ইউএনও শাহ্ জহুরুল হক তার অনুভূতি প্রকাশ করে বলেন, “বকশীগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে এবং বিশেষ করে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা নিয়ে বকশীগঞ্জকে একটি মডেল শিক্ষা উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ইউএনও মহোদয়কে অভিনন্দন জানান এবং তার দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।




