Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

জামালপুর জিলা স্কুলে ‘ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুইজ উৎসব’

জামালপুর জিলা স্কুলে ‘ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুইজ উৎসব’

জেলা প্রতিনিধি, জামালপুর:

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে বিশ্বকাপ ফুটবল সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বাড়ানোর লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুইজ উৎসব’।

Advertisement

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর জিলা স্কুলে Jamalpur Zilla School Sports Club-এর উদ্যোগে ইন্টার স্কুল ‘ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুইজ উৎসব’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

এতে জামালপুর জিলা স্কুলের তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, বিভিন্ন দেশের দল, খেলোয়াড়, রেকর্ডসহ ফুটবল-সংশ্লিষ্ট নানা বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়।

আয়োজকরা জানান, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ধরে রাখতেই এ আয়োজন। পাশাপাশি ফুটবল সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

কুইজে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানায়।

Jamalpur Zilla School Sports Club-এর উদ্যোগে আয়োজিত এ কুইজ উৎসবের পরবর্তী পর্বগুলোতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।

Advertisement