Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

জেলা প্রতিনিধি, জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় করা হত্যা মামলায় যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মলিনকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর চর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Advertisement

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, ‘এখানে একজনের স্ত্রী আত্মহত্যা করেছেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল এটিকে হত্যা মামলা হিসেবে দাঁড় করিয়ে মলিন ভাইকে আসামি করেছে। মলিন ভাই খুবই ভালো মানুষ। তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

স্থানীয় বাসিন্দা ফেরোজা বেগম বলেন, ‘আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত ঘটনা সামনে আসুক। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মলিনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর সকালে মঞ্জুরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে মঞ্জুরার স্বামী সুজন মিয়া, ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান মলি সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন।

 

Advertisement