Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

জামালপুরে রাজনৈতিক মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরে রাজনৈতিক মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখ (২৫)-কে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার জাহিদ হাসান শেখ আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। তিনি মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, জাহিদ হাসান শেখ একটি রাজনৈতিক মামলার নামীয় আসামি। আরেকটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement