Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
বকশীগঞ্জ

প্রবাসী সাজু মিয়ার উদ্যোগে সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ১২টি টেবিল প্রদান

প্রবাসী সাজু মিয়ার উদ্যোগে সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ১২টি টেবিল প্রদান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদ্রাসাবাড়ী গ্রামে অবস্থিত সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে ১২টি টেবিল প্রদান করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজু মিয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সাজু মিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে টেবিলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। মাদ্রাসার মোহতামিম মুফতি তারিকুল ইসলাম সানি এসব শিক্ষা উপকরণ গ্রহণ করেন।

Advertisement

অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পরিবেশ দেখে অনুপ্রাণিত হয়ে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম তাৎক্ষণিকভাবে মাদ্রাসার উন্নয়ন কাজে ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি তারিকুল ইসলাম সানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক জুলেখা খাতুন, উপজেলা বিএনপির সদস্য খন্দকার মিজাউল করিম, সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সুবুজ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মণ্ডল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং ইউনিয়ন যুবদল নেতা কামারুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসাটির অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নিজেদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন অতিথিরা।

এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনীয়তা ও দাবি-দাওয়ার কথা অতিথিদের সামনে তুলে ধরে। বিশেষ করে মাদ্রাসার নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে একটি স্থায়ী মূল ফটক নির্মাণের দাবি জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজু মিয়া ও তাঁর পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়রা প্রবাসী সাজু মিয়ার এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, তাঁর মতো প্রবাসী ও সমাজের বিত্তবান ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে এলে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

Advertisement