Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
মুক্তবিশ্ব

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান মারসুস’: ভারতের সামরিক স্থাপনায় তীব্র আক্রমণ

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান মারসুস’: ভারতের সামরিক স্থাপনায় তীব্র আক্রমণ

পাকিস্তান তাদের সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর আওতায় ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে। এ হামলা গত কয়েক ঘণ্টায় সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার একটি বড় লক্ষ্যবস্তু ছিল ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে অবস্থিত একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার।  ওই হামলায় সংরক্ষণাগারটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান।

Advertisement

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র হল একটি সুপারসনিক মিসাইল, যার সর্বাধিক পাল্লা ৮০০ কিমি। এই ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন, জাহাজ ও যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়। এটি যৌথভাবে তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) ও রাশিয়ার এনপিও মাশিনোস্ত্রোয়েনিয়া।

প্রসঙ্গত, ব্রহ্মস নামটি ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কভা নদীর নাম থেকে নেওয়া হয়েছে।

পাকিস্তান জানিয়েছে, ভারতের ৭ মে হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। পাকিস্তান দাবি করেছে- ভারত তাদের মসজিদ, উপাসনালয় ও সামরিক স্থাপনাগুলিতে আঘাত হেনেছে, যা তাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করার শামিল।

এই পরিস্থিতিতে দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মহল এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.