Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে ঝরে গেল স্কুলছাত্রের প্রাণ

বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে ঝরে গেল স্কুলছাত্রের প্রাণ

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ ইসলাম (১৬) নামে সদ্য এসএসসি পাস করা এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত পারভেজ ইসলাম আইরমারী নতুনপাড়া গ্রামের মো. জামাত মিয়ার ছেলে। সে চলতি বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পারভেজ আইরমারী গ্রামের একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক সম্ভাবনাময় তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’’

Advertisement