জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ফরহাদুজ্জামান ফুটা। তিনি বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর এলাকার চালাকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চালাকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা ফরহাদুজ্জামান ফুটাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ফরহাদুজ্জামান ফুটাকে শনিবার (১৫ আগস্ট) জামালপুর আদালতে পাঠানো হয়েছে।




