Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে অটোভ্যানের চাপায় প্রাণ গেল ১৩ বছরের আঁখি মনির

বকশীগঞ্জে অটোভ্যানের চাপায় প্রাণ গেল ১৩ বছরের আঁখি মনির

 

 জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি সাজিমারা এলাকার কালু শেখের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আঁখি। এ সময় ভুট্টাবোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে চাপা দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে আঁখি মনির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement