সাজ্জাদ হোসাইন শাহীন -জামালপুর |
জামালপুরের মেলান্দহ উপজেলায় উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের গোদাডাঙা বিলে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফুলকোঁচা যুব ঐক্য সংগঠনের আয়োজনে এতে উপজেলার বিভিন্ন এলাকার ২৪জন সাতারু প্রতিযোগিতায় অংশ নেয়।
সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন আহমদের ও সঞ্চালনা করেন ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহম্মদ। উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মিনহাজ উদ্দিন বাবু।
এসময় ৪টি ধাপে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে ৬জন করে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৪ জনকে (১ম, ২য়, ৩য় ও ৪র্থ) বিজয়ী ঘোষণা করে পুরষ্কার প্রদান করা হয়।
সাঁতার প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমার বয়সে এমন সাঁতার প্রতিযোগিতা দেখা হয়নি। টিভিতে ও ইউটিউবে দেখেছি। আজকে প্রথম দেখলাম সত্যি অনেক ভালো লাগছে।
আয়োজক কমিটির সদস্য আনন্দ বাবু বলেন, আমরা যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করেছি। মানুষের সাড়া পেয়েছি ভালো আগামী দিনে আরও বড় আয়োজনের চিন্তা রয়েছে আমাদের।

