Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:02 pm
জামালপুর

আর্থিক অসচ্ছলতায় ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ

আর্থিক অসচ্ছলতায় ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ

নাইম ইসলাম, জাবিপ্রবি প্রতিনিধি।

চরম আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারা বিশ্ববিদ্যালয়ের আগত ৮ম আবর্তনের এক শিক্ষার্থীর পাশে দাঁড়াতে ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তার বাবা একজন কাঁচা সবজি বিক্রেতা এবং বর্তমানে গুরুতর অসুস্থ থাকায় পরিবারের পক্ষে ভর্তি ফি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে উচ্চশিক্ষায় ভর্তির স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করতে আগামী বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফান্ড সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। আয়োজকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সরাসরি অনুদান প্রদান করা যাবে গণিত বিভাগের কানন খান, সিএসই বিভাগের মো. শাহ নেওয়াজ আহমেদ, ভূতত্ত্ব বিভাগের শীষ মোহাম্মদ শুভ, ইইই বিভাগের অর্পণ চাকলাদার, ম্যানেজমেন্ট বিভাগের আল আরাফাত চৌধুরী দিপু, সমাজকর্ম বিভাগের মো. মুবিন ইসলাম রনি এবং ফিশারিজ বিভাগের মো. আহমাদি নুর ওয়নের কাছে।
এছাড়া বিকাশ (পার্সোনাল) নম্বর ০১৭৪৪৪৯৬০১৬-এও অনুদান পাঠানো যাবে। অ্যাকাউন্টধারী হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদ হোসাইন (ওয়াছিফ)।
উদ্যোক্তারা জানান, ফান্ড সংগ্রহ কার্যক্রম শেষে প্রাপ্ত অর্থ এবং ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সবার সামনে প্রকাশ করা হবে।
Advertisement
Advertisement