Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

জার্নালিস্ট অব দ্যা ইয়ার পুরস্কার জিতেছেন সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার স্টাফ রিপোর্টার বেলাল

জার্নালিস্ট অব দ্যা ইয়ার পুরস্কার জিতেছেন সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার স্টাফ রিপোর্টার বেলাল

নাইম ইসলাম, জাবিপ্রবি প্রতিনিধি।

সাংবাদিকতায় পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জার্নালিস্ট অব দ্যা ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বেলাল হোসাইন।

Advertisement

রোববার (২ আগস্ট) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘Training on Basic Journalism, MoJo and AI Reporting’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ শাদিকুর রহমান এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ শাহজালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।

এ বছর চারটি ক্যাটাগরিতে মোট পাঁচজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ‘জার্নালিস্ট অব দ্যা ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেন সাপ্তাহিক মুক্তকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বেলাল হোসাইন এবং প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি ইয়াসির আরাফাত। এছাড়া বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সম্মাননা পান মো. মিরাজুল ইসলাম, বর্ষসেরা ফিচার লেখক হিসেবে পুরস্কৃত হন দৈনিক যায়যায়দিন-এর মুসলিম ইবনে রবি এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে সম্মাননা পান সাপ্তাহিক মুক্তকাল-এর মো. নাইমুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর রিপোর্টিংয়ে দক্ষতা অর্জন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা। তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও সম্মাননা ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement