Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে পুরস্কার জিতেছেন মুক্তকালের জাবিপ্রবি প্রতিনিধি নাইমুর

বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে পুরস্কার জিতেছেন মুক্তকালের জাবিপ্রবি প্রতিনিধি নাইমুর

স্টাফ রিপোর্টার, মুক্তকাল

সাংবাদিকতায় সম্ভাবনাময় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা উদীয়মান সাংবাদিক-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন সাপ্তাহিক মুক্তকাল-এর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রতিনিধি মো. নাইমুর রহমান।

Advertisement

রোববার (২ আগস্ট) জাবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘Training on Basic Journalism, MoJo and AI Reporting’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ শাদিকুর রহমান এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ শাহজালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে মোট পাঁচজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ‘জার্নালিস্ট অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেন ডেইলি ক্যাম্পাস-এর জাবিপ্রবি প্রতিনিধি বেলাল হোসাইন এবং প্রতিদিনের কাগজ-এর ইয়াসির আরাফাত। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পুরস্কৃত হন জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম। এছাড়া বর্ষসেরা ফিচার লেখক হিসেবে সম্মাননা পান দৈনিক যায়যায়দিন-এর মুসলিম ইবনে রবি। বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন করেন সাপ্তাহিক মুক্তকাল-এর জাবিপ্রবি প্রতিনিধি মো. নাইমুর রহমান।

দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয়, মোবাইল জার্নালিজম (MoJo) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) রিপোর্টিং নিয়ে প্রশিক্ষণ দেন জাবিপ্রবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং আজকের পত্রিকা-এর সাংবাদিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান রনি।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সাংবাদিকতায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement