Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

সাজ্জাদ হোসাইন শাহিন  : জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া ও টুংরাপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলিক (২৪), সাবিদ (১০), সাজু (৫২), চাদর (৫০), কাউসার (১৩), নাজমুল (১৪), রাবিয়া (৮), মুশফিক (২) ও শহীদ (৩২) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বকশিগঞ্জ ও শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

Advertisement

আহত শহীদ জানান, সকালে হঠাৎ একটি কুকুর গ্রামে ঢুকে যাকে যেখানে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এতে নারী, শিশু ও পুরুষসহ ১৫ জন আহত হন।
বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুরের কামড়ে আহত নয়জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement