Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে একাধিক মামলার আসামি মোশাররফ হেরোইনসহ গ্রেপ্তার

মাদারগঞ্জে একাধিক মামলার আসামি মোশাররফ হেরোইনসহ গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে ০.৭ গ্রাম হেরোইনসহ মোশাররফ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোশাররফ হোসেন উপজেলার বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ী এলাকার মৃত মক্কু শেখের ছেলে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ পৌর শহরের বালিজুড়ী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মোশাররফ হোসেনকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে ০.৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বালিজুড়ী বাজার এলাকা থেকে ০.৭ গ্রাম হেরোইনসহ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার মোশাররফ হোসেনকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Advertisement