Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেসের উদ্বোধন

মাদারগঞ্জে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেসের উদ্বোধন

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়।

Advertisement

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের উপদেষ্টা সদস্য শাহজাহান সিরাজ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সাহিদ রানা। অনুষ্ঠানে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. কাউছার আহমেদ, তাঁর পিতা নুরুল ইসলাম, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement