Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাজিতের পাড়া এলাকায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিএডিসির সার ডিলার মেসার্স এস এন ট্রেডার্সের স্বত্বাধিকারী মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Advertisement

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement