Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

ধর্ষণ ও হত্যাকাণ্ড- পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেফতার করলো জামালপুরের ডিবি

ধর্ষণ ও হত্যাকাণ্ড- পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেফতার করলো জামালপুরের ডিবি

Oplus_131072

স্টাফ রিপোর্টার হৃদয় আহম্মেদ (শাওন) জামালপুর শহর প্রতিনিধি

জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) এর চৌকস টিম পৃথক দুটি মামলায় গুরুত্বপূর্ণ দুই আসামিকে গাজীপুর জেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।

Advertisement

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ও সন্ধ্যায় দুটি অভিযানে এই গ্রেফতার সম্পন্ন হয়।

প্রথম ঘটনা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার:
জামালপুর সদর থানাধীন দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) কে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গ্রেফতার করে ডিবি পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ, ডিবি-১ জামালপুর। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিকে প্রযুক্তিগত সহায়তা ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ্বিতীয় ঘটনা হত্যা মামলার আসামি গ্রেফতার:
একই দিনে ইসলামপুর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ৪নং আসামি মোঃ নরুজ্জামাল (৩৮), পিতা-মোঃ সাহেব আলী, সাং-সাজিমারা (গোয়ারপাড়া), থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক সংলগ্ন লগোচ কোম্পানির সামনে থেকে দুপুর ২টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ মমিনুল ওরফে মনিরুল (স্বামী-মোছাঃ মনিরা, সাং-বোলাকীপাড়া, ইসলামপুর) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে গুম করা হয়েছিল। পরে তার লাশ ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন,
জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুটি পৃথক মামলায় আসামি গ্রেফতার প্রমাণ করে যে কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।

তিনি আরও বলেন,
অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং ডিবি-১ টিমের নেতৃত্বে দ্রুত অভিযানের মাধ্যমে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের প্রতিফলন।

Advertisement