Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

নৌকাডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভেসে উঠল মেয়ের মরদেহ

নৌকাডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভেসে উঠল মেয়ের মরদেহ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার সময় খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর ওই নারীর মেয়ে শোভা আক্তার (৮) কে মৃত উদ্ধার করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কামরাবাদ ইউনিয়নে র‍্যালী ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে শনিবার সকাল থেকে দিনব্যাপী ফায়ার সার্ভিস ডুবুরি দল উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাটের ঝিনাই নদীতে নিখোঁজ শিশুরটিকে উদ্ধারের জন্য অভিযান চালান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ‘নিহত মোর্শেদা বেগম ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী ও শোভা আক্তার তার মেয়ে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

খেলা শেষে সন্ধ্যায় ৬টার দিকে মোর্শেদা ও তার মেয়ে সহ অনেকেই বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন।

এ সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। এতে ৩০-৪০ জন লোক নৌকার ভিতরে ছিলেন। হটাৎ মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠতে পারলেও মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে।

পরবর্তীতে ৩০ঘন্টা পরে নিখোঁজ শোভা আক্তারের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় জেলা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত ছিলো। ব্রীজের পাশে নিখোঁজ মেয়েটি লাশ দেখতে পায় স্থানীয়রা।

Advertisement