Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

জামালপুরে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি||

জামালপুর সদরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি ১)।

Advertisement

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর থানাধীন হাসিল বটতলা মোড়ে আমির হাজী মার্কেট এর পিছন থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার, মো. আসাদুজ্জামান ও আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালান।

সদর থানাধীন হাসিল বটতলা মোড়ে আমির হাজী মার্কেট এর পিছনে ধৃত আসামী মুজিবুর রহমান এর চৌ-চালা টিনের বসত ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- খাস হাসিল এলাকারনমৃত মহর শেখের ছেলে মজিবুর রহমান (৬৬), মেষ্টা এলাকার মৃত হাসেন আলীর ছেলে লেবু মিয়া (৬২), কলতাপাড়া এলাকার নবী (৫৫) ও শেরপুর সদর নন্দীবাজার এলাকার ঘড়ি মিয়া (২৫)।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.