Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: সভাপতি শাহীন, সম্পাদক পিন্টু

সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: সভাপতি শাহীন, সম্পাদক পিন্টু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (৫ জুলাই) দিনব্যাপী পৌর এলাকার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুল বারেক।

উদ্বোধনী বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

উপস্থাপনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ ওয়ারেছ আলী মামুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে ৫.৩০টা থেকে সোয়া এক ঘণ্টা কাউন্সিলরদের ভোটগ্রহণ চলে।

নির্বাচিত সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন (চেয়ার প্রতীক) পান ৩৭১ ভোট ও তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লেকু (আনারস) ২৩০ ভোট।

অন্যদিকে নির্বাচিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল প্রতীক) পান ৩৩৩ ভোট ও তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহ্ আশরাফুল আলম ফকির (ছাতা) ২৬৫ ভোট।

ভোটাভুটি শেষে রাত পৌনে ৮টায় সম্মেলনের প্রধান অতিথি অ্যাড. শাহ্ ওয়ারেছ আলী মামুন ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৭১ জন করে মোট ৬৩৯ জন কাউন্সিলর ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন উপজেলা যুবদলের বর্তমান আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক। তিনি সরিষাবাড়ী পৌরসভার মেয়র ছিলেন।

এ ছাড়া সাধারণ সম্পাদক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু একইসাথে জেলা বিএনপির সহ-দপ্তর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.