Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:01 pm
জামালপুর

জামালপুরে নার্স-আয়ার হাতে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

জামালপুরে নার্স-আয়ার হাতে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

মুক্তকাল ডেস্ক:

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে ডাক্তার ছাড়া নার্স ও আয়া এক প্রসূতিকে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৫ জুলাই) ভোরে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহেল আনসারীর বাড়ি সদর উপজেলার নারিকেলি এলাকায়। এটা তার প্রথম সন্তান ছিল বলে জানা গেছে।

নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী নৌরিন জান্নাত মৌকে প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করি। ওই সময় হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত না থাকলেও নার্স শিরিন আক্তার ও আয়া ময়না ভোররাতে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে। এতে নবজাতকের মৃত্যু হয়।

তিনি বলেন, টেনেহিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জামালপুর সদর থানার ওসি বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.