Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

শনিবার (মার্চ) উপজেলার বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপজেলার ৫০০ গরীব অসহায় লোকের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

কহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রমজান আলী, বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম প্রমুখ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.