Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ অভিযান শুরু

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ অভিযান শুরু

Oplus_131072

মোহাম্মদ গোলাম মোস্তফা,(বকশীগঞ্জ প্রতিনিধি)

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল শক্তিকে একত্রিত করা ও দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডঃ শামসুজ্জামান মেহেদী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক একে এম আকরামুজ্জামান টুকন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুবদলের কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম পুলক ও মোতালেব সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি প্রবীণ সদস্যদের সদস্যপদ নবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুজ্জামান মেহেদী বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের কারণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। আমাদের নেতা-কর্মীদের নামে লাখ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের ওপর চালানো হয়েছে দমননীতি। কিন্তু ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় আমাদের জন্য সুযোগ তৈরি হয়েছে। এখন ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি সদস্য সংগ্রহ ও সংগঠন পুনর্গঠনের সময় এসেছে।”

তিনি আরও বলেন,“বিএনপির পতাকাতলে দেশপ্রেমিক মানুষদের একত্রিত করতে হলে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, তাই বিএনপি নতুন উদ্যমে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”

অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত নেতা-কর্মীদের মাঝে সদস্যপদ নবায়ন ফরম বিতরণ করেন এবং ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

Advertisement