Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে জামালপুর রেলওয়ে থানাধীন সরিষাবাড়ীর রুদ্র বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement