Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:33 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে সাড়ে ৩ মেট্রিক টন সার অবৈধ মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জে সাড়ে ৩ মেট্রিক টন সার অবৈধ মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তার গোডাম থেকে প্রায় সাড়ে ৩ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গোডামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

Advertisement

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া কোনো বৈধ লাইসেন্স ছাড়াই সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার গোডাম থেকে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী দুলাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা সারগুলো পরবর্তীতে উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, “অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

Advertisement