মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী সাধন চন্দ্র শীল (যুবক) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
গ্রেপ্তার সাধন চন্দ্র শীল উপজেলার প্রতাপঝগড়ী গ্রামের শ্রী বংকরাম শীলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাধন চন্দ্র শীলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।




