Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:44 pm
মেলান্দহ

মেলান্দহে কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন নিয়ে অভিযোগ, দিশেহারা কৃষক

মেলান্দহে কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন নিয়ে অভিযোগ, দিশেহারা কৃষক

সাজ্জাদ হোসাইন শাহিন—স্টাফ রিপোর্টার :

জামালপুরের মেলান্দহ উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা পাপিয়া সুলতানার বিরুদ্ধে নিয়মিত কৃষি মাঠ পরিদর্শন ও কৃষকদের সঙ্গে যোগাযোগ না করার অভিযোগ উঠেছে।

Advertisement

স্থানীয় কৃষকদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাকে মাঠ পর্যায়ে নিয়মিত দেখা যায় না। এমনকি ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নারী নাকি পুরুষ—এটিও অনেক কৃষক জানেন না। ফলে কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় পড়লেও তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের।

চলতি রোপা আমন মৌসুমে জমি প্রস্তুত, সার প্রয়োগ, রোগবালাই ও পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শের প্রয়োজন হচ্ছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

কৃষকদের দাবি, মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ এবং কৃষি মাঠ পরিদর্শন করা হলে আমন মৌসুমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সারসহ কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

টুপকারচর এলাকার কৃষক সোহাগ রানা বলেন,চলতি মৌসুমের আবাদ শুরু হয়েছে। সারসহ বিভিন্ন পরামর্শই উপ সহকারী কৃষি কর্মকর্তা থেকে পরামর্শ পাচ্ছি না।উপ সহকারী সাথে আমাদের কোন যোগাযোগও নেই।

আরেক কৃষক ইদ্রিস আলী বলেন,কৃষি কর্মকর্তা পুরুষ নাকি নারী সেটাও জানিনা।কোন সময়ই তিনি এলাকাতে আসেননা।কোন পরামর্শও তার থেকে পাওয়া যায়না।

আরেক কৃষক সেলিম বলেন,উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) এর সাথে দেখা সাক্ষাত হয়নি।তিনি কে সেটাও আমরা জানিনা।
অভিযোগের বিষয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা পাপিয়া সুলতানার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, দুই সপ্তাহ যাবৎ তার একটু শারীরিক সমস্যা। তার আগে সে রেগুলার ছিলো। তবে কর্মকর্তার গাফিলতি থাকলে আমরা তার বিষয়টি দেখবো।

Advertisement