Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মেলান্দহ

মেলান্দহে গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ, ব্যবসায়ী গ্রেফতার

মেলান্দহে গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ, ব্যবসায়ী গ্রেফতার

সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:

মেলান্দহে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে অভিযুক্ত শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকার সাদেক আলীর ছেলে এবং মেলান্দহ জিন্নাহ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী।

Advertisement

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে এক গৃহবধূ গোসল করছিলেন। এ সময় শফিকুল ইসলাম কৌশলে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পরে অভিযুক্ত ব্যক্তি ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করেন। একপর্যায়ে ভিডিওটি ভুক্তভোগীর সৌদি আরবপ্রবাসী স্বামীর কাছে একটি অ্যাপের মাধ্যমে পাঠিয়ে মানসিকভাবে হেনস্তা করেন। এছাড়া ভিডিওটি আত্মীয়স্বজনের কাছেও পাঠিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সামাজিক মান-সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে ভুক্তভোগী প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে জানান ওসি।

Advertisement