Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দোকানদারকে জরিমানা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দোকানদারকে জরিমানা

মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার অভিযোগে তপন নামে এক দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলীতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

জানা যায়, ওই দোকানদার বোতলজাত পেট্রোল প্রতি লিটার ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেওয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন কিংবা অন্য কোনো পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Advertisement