Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাদারগঞ্জে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাদারগঞ্জে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

Advertisement

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করা হয় এবং আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোয়াজ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি সুজন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা যুগ্ম সমন্বয়কারী লেমন হোসেন, এনসিপির যুব ও ছাত্র সংগঠনের নেতা সিয়াম আহমেদ, আরিফুল ইসলাম, ছাত্রশক্তির সদস্য রকি রায়হান, রুমন মিয়া এবং গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী ও আমিনুর ইসলাম সুজনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। তারা শহিদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

Advertisement