মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টায় মাদারগঞ্জ উপজেলা খরকা হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি এড. মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু।
এ সময় মাদারগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি আঃ রহিম, মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ড. মোতালেব সেলিম ও সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) মাদারগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ জিয়াউল বি.এস.সি।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি আয়োজন করে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতি, মাদারগঞ্জ, জামালপুর।




