Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

Advertisement

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকার একটি পরিত্যক্ত স্কুল ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলাইমান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোলাইমান ইসলাম মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। তবে আটক রুবেল মিয়ার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Advertisement