Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:35 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, মাদক ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, মাদক ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

আব্দুর রহিম খান।। মাদারগঞ্জ প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

Advertisement

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জিন্নাহ।

বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Advertisement