Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:31 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ এবং জাতীয় সংহতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন জামালপুর-৩ (মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি বলেন, “রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসন ও দেশবাসী, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে নতুন দিনের বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে হবে। বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এবং জুলাই যোদ্ধা সিয়ামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন জুয়ার কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement