মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে একটি মসজিদে আইপিএসের ব্যাটারি এবং অসচ্ছল একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর।
শুক্রবার বাদ জুমা উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণপাড়া জাবেলে নূর জামে মসজিদের জন্য ২৮ হাজার টাকা মূল্যের একটি আইপিএসের ব্যাটারি প্রদান করা হয়। পরে বিকেলে উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মৃত দুলালের চার সন্তানের জননী স্ত্রীকে জীবিকা নির্বাহে সহায়তার জন্য ১৭ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহজাহান সিরাজ ও সামিউল ইসলাম, সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি শহীদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মিয়া, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন, সদস্য আনিছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রকি এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে দেশের ও প্রবাসে অবস্থানরত সকল প্রবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




