মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজারের ভ্রাম্যমাণ চা বিক্রেতা যুবক শ্রী দীপংকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের আগে কয়ড়া বাজার জামে মসজিদে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পূর্বে কয়ড়া বাজার জামে মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. ওমর ফারুক।
ইসলাম গ্রহণের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে শুভেচ্ছা জানান এবং তার জন্য দোয়া করেন। স্থানীয়দের ভাষ্য, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি ছিল তার ব্যক্তিগত ও স্বেচ্ছাপ্রণোদিত।
নবমুসলিম মো. ওমর ফারুক উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে তিনি সবার আন্তরিক দোয়া, পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তার জন্য দোয়া করেন এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনায় পাশে থাকার আশ্বাস দেন।




