Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
মাদারগঞ্জ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: জামালপুরে শহীদ ও আহতদের জন্য জামায়াতের বিশেষ মোনাজাত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: জামালপুরে শহীদ ও আহতদের জন্য জামায়াতের বিশেষ মোনাজাত

মাদারগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জেলা শহরের সর্দারপাড়া এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Advertisement

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ছামিউল হক, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর এবিএম জুলফিকার আলী, অধ্যক্ষ জিয়াউল কবির, অধ্যাপক জাকিউল ইসলামসহ জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও গণআকাঙ্ক্ষার এক স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ দেশের মানুষকে ন্যায়, মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শক্তিশালী প্রতীক হয়ে আছে। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থান দেশের তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও নৈতিকতার পথে অবিচল থাকার অনুপ্রেরণা জোগায়। আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগ যেন কখনো বিস্মৃত না হয় এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের জান্নাতুল ফেরদৌস নসিব, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement