বালিজুড়ী ইউনিয়ন জামায়াতের গণসংযোগ, পরিচিতি বিলি ও যুব বিভাগের কমিটি গঠন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নে গণসংযোগ, জামায়াতে ইসলামীর পরিচিতি বিলি, সহযোগী সদস্য বৃদ্ধি ও যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের নাদাগাড়ি এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়, দলীয় পরিচিতিমূলক প্রচারপত্র বিতরণ এবং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহীদের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।
জামায়াত নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তরুণদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর কার্যক্রম ও সাংগঠনিক উদ্দেশ্য সম্পর্কে স্থানীয়দের অবহিত করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন।
পরে ইউনিয়নের নাংলা বাঁধের মাথা এলাকায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের কমিটি গঠন করা হয়। এ সময় নতুন কমিটির নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তরুণদের সংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং বালিজুড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মেজর, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান এবং যুব বিভাগের সভাপতি রাশেদুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতাকর্মীরা।




