Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জের গুনারীতলায় জামায়াতের গণসংযোগ, পরিচিতি বিলি ও সহযোগী সদস্য বৃদ্ধি কার্যক্রম

মাদারগঞ্জের গুনারীতলায় জামায়াতের গণসংযোগ, পরিচিতি বিলি ও সহযোগী সদস্য বৃদ্ধি কার্যক্রম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ, দলীয় পরিচিতি বিলি ও সহযোগী সদস্য বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউনিয়নের ৭   ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় তারা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন।

Advertisement

গণসংযোগকালে নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন। পাশাপাশি দলীয় পরিচিতি ও বিভিন্ন তথ্যসংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় আগ্রহী ব্যক্তিদের সংগঠনের সহযোগী সদস্য হিসেবে যুক্ত করার লক্ষ্যে সদস্য বৃদ্ধি কার্যক্রমও পরিচালনা করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী, গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, ৩ নং গুনারীতলা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার মেলেটারী, সেক্রেটারি বিল্লাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মানুষের কাছে সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের অংশ হিসেবেই এ ধরনের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।

গুনারীতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Advertisement