Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

মাদারগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রাতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ম্যাচে মুখোমুখি হয় মাদারগঞ্জ ফুটবল একাদশ ও কালীবাড়ি ফুটবল একাদশ।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। উৎসবমুখর পরিবেশে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম (বকুল)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী কারী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য তালিব খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান ও সোহেল রানা টিটু খান, পৌর কৃষকদলের সদস্য সচিব স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, সমাজসেবক বেনাহার মন্ডল এবং মাদারগঞ্জ মডেল থানার এসআই সামছুজ্জামান।

খেলা দেখতে বিকেল থেকেই আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মঞ্চে।

আয়োজক কমিটি জানায়, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, সামাজিক অবক্ষয় রোধ এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে দ্বিতীয় সেমিফাইনালটি মাদারগঞ্জে পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।

Advertisement