Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জের তেঘরিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

মাদারগঞ্জের তেঘরিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি তেঘরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু বিএসসি।

সমাবেশে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পারভেজ তরফদার, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আব্দুল্লাহ ফকির রাষ্ট্রদূত, আব্দুস সোবান ফকির, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমেন আলীসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন।

Advertisement