Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:14 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রহিম খান,
মাদারগঞ্জ প্রতিনিধি ||

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবারের যথাযথ সম্মান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তারা।

সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিনুর রহমান বিএসসি, উপজেলা কর্মপরিষদ সদস্য শাহীন আক্তার খান পিটার, কর্মপরিষদ সদস্য মাওলানা জাকারিয়া ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি আবদুল আজিজ জামালী, উপজেলা অর্থবিষয়ক সম্পাদক রহমতুল্লাহ, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, ৫ নম্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মির্জা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলী।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দেশের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement