Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:14 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুরের বকশীগঞ্জে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম , উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি মোকাম্মেল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুজ্জামান রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল শামীম, জুলাই যোদ্ধা শাহরিয়ার আহমেদ সুমন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, জুলাই যোদ্ধা মঞ্জুরুল হক প্রমুখ।
দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদকে স্মরণ করা হয়।
পাশাপাশি আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
বক্তারা বলেন, জুলাই চেতনা ধরে রাখতে হবে। জুলাই-২৪ কে ধারণ করেই আগামীতে পথ চলার জন্য বলা হয়।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহতদের এখনো যাদের গেজেট হয় নি তাদের দ্রুত গেজেটভুক্ত করার দাবি জানান জুলাই যোদ্ধারা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement