Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:33 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ

মাদারগঞ্জে কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ

মাদারগঞ্জে কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ

মাদারগঞ্জ প্রতিনিধি:

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কড়ইচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাস্টার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান শফিক।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ সবুজ, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ারা বেগম, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন নান্টু, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা এবং ইউপি সদস্য ইয়াকুব আলী।

বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ, মাদক, সন্ত্রাস, চুরি, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Advertisement