Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন বরণ

মাদারগঞ্জে কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন বরণ

জামালপুরের মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো. গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. সালেহীন সবুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন, আনিছুর রহমান, আবুল কাশেম, মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং সহকারী শিক্ষক মাকছুরা বেগম, আব্দুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক জগলুল পাশা ও ইংরেজি প্রভাষক সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে গজল ও হাদিস পরিবেশন করেন প্রভাষক মীর আব্দুল বাকী ও ওমর ফারুক।

পরে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে তাদের কল্যাণ ও সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, প্রভাষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শতাধিক শিক্ষার্থী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement