স্টাফ রিপোর্টার: জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণসহ নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল হক সাঈদি, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর মো. আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ, জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং কলেজের নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ খান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সম্পা খাতুন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন নবীন বরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পরিচালক (একাডেমিক অ্যাফেয়ার্স) মু. জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ সময় নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও নতুন শিক্ষাজীবনের প্রতি উৎসাহ সৃষ্টি হয়।




