Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

জামালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

জামালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার :
জামালপুর শহর শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জামালপুর শহরের ছনকান্দা মুক্তার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় জামালপুর শহর যুববিভাগ ও ৯ নম্বর ওয়ার্ড যুববিভাগ।
খেলা শুরুর আগে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, আজকের যুবসমাজের একটি বড় অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে তরুণরা মাদক থেকে দূরে থাকতে পারবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, নৈতিক ও আদর্শবান যুবসমাজ গঠনে খেলাধুলার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা অপরিহার্য।
খেলা শেষে জামালপুর শহর যুববিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Advertisement
Advertisement