কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি
সরিষাবাড়ীততে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর তারাকান্দি শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় শাখা’র ৩য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারাকান্দি শাখার ব্যবস্থাপক মো. মমতাজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন জাতিসংঘের সাবেক উপদেষ্টা মুহাম্মদ নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ চাঁন মিয়া।
এছাড়া আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনাল অফিসার মোঃ বেলায়েত হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর ইসলামী ব্যাংক অনেক প্রতিকূল অবস্থার মধ্যদিয়ে পার হয়েছে। আল্লাহর শুকরিয়া শত বাধা বিপত্তির মধ্য দিয়েও ইসলামী ব্যাংক আজও শুধু দেশে নয় এশিয়া মহাদেশের মধ্যে একটি বড় ব্যাংক হিসাবে দাঁড়িয়ে আছে। তিনি ইসলামী ব্যাংকের সার্বিক কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ মমতাজ উদ্দিন গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং ইসলামী ব্যাংকের সেবার মান আরও উন্নত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা ইসলামী ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।




