নিজেস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি এআই-নির্মিত নয়; এটি বাস্তব ভিডিও। তবে ভিডিওটির প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ছড়ালেও সেগুলোর সবগুলো যাচাইযোগ্য নয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত এই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানালেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি।




